1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢামেকে ৭ দিনের জন্য স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘রাষ্ট্রদূত’ হতে হবে: প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আউলিয়াদের আদর্শ অনুসরণের তাগিদ : মশুরীখোলা পীর স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬ কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ সব নির্বাচন ভালো করতে চায় কমিশন, নভেম্বরে সংলাপ স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩ ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা

ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে আজ সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। ‘মক্কা চুক্তি’র আওতাভুক্ত তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের এটি প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। পাকিস্তানের পক্ষে অংশ নেবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে তাঁদের আলোচনা হওয়ার কথা।

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের হামলা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রোববার (২৫ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারীরাও উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিয়ে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সৌদি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলমান সংকট কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। গত আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবেও বিবেচিত হবে। এদিকে রোববার সৌদি আরবের আকাশে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানানো হয়েছে। হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, পাল্টা জবাব আরও কঠোর হবে বলে সতর্ক করেছে তেহরান। এমন পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা কমাতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি