1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা

  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : পাবনার রেলের শহর খ্যাত ঈশ্বরদীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শৈলপাড়া খায়রুজ্জামান বাবু সড়কের ডাক্তার আতিয়ার রহমান মল্লিক সাবেক যুগ্ম সচিবের মেয়ের জামাই সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম ও ঈশ্বরদী পৌরসভার প্রশাসক( চলতি দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব চর দখলের মতো জমি দখলের চেষ্টা করছেন। গত ৮/১০/২০২৬ তারিখে ঈশ্বরদী পৌরসভার প্রশাসক সাত জন ওয়ারিশ কে নোটিশ দিয়েছেন যার স্মারক নাম্বার ঈ:পৌ:/প্রকৌ:/২০২৬/২৭২১(৪)(৩), যাতে উল্লেখ করা হয়েছে ২৩/১০/২০২৬ তারিখে সকাল ১০ টায় সংশ্লিষ্ট ওয়ারিশ গণ তাদের সপক্ষে দলিলাদি সহ উপস্থিত থাকার জন্য, রাস্তা পরিমাপ করার জন্য।

নোটিশের কপি সকল ওয়ারিশ গণ কে সরবরাহ করা হয়নি।ডাক্তার আজাদুর রহমান মল্লিক জামাতা সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম তার নিজের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে নোটিশের কপি দুই জন ওয়ারিশ কে পাঠান। নোটিশের সফট কপি পাওয়ার পরে দুই জন ওয়ারিশ বিদেশে ও অন্য জেলায় পেশাগত কারণে অবস্থান করায় ২৩ তারিখে উপস্থিত থাকতে পারবেন না বলে পৌরসভার প্রশাসক কে ইমেইল করে জানান, ডিসেম্বর মাসের পৌর প্রশাসক এর সুবিধা জনক যে কোন দিনে রাস্তার জায়গা পরিমাপ করার জন্য অনুরোধ করেন।

পৌর প্রশাসক ইমেইল কে গুরুত্ব না দিয়ে ২৩ তারিখে ঈশ্বরদী পৌরসভার সার্ভেয়ার কে ঘটনাস্থলে পাঠান। সার্ভেয়ার গিয়ে একজন ওয়ারিশ এর গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নানান কায়দায় ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার হুমকি দিয়ে পৌরসভার সাপ্লাই পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় বাড়িতে ৯৫+ বয়সী ডাক্তার আতিয়ার রহমান মল্লিক (সাবেক যুগ্ম সচিব) মা ও ওনার দেখাশোনা করা কেয়ারটেকার কে হুমকি ধামকি দেন।

এসব ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে।

ঘটনার বিষয়ে জানতে আমাদের প্রতিবেদক ঈশ্বরদী পৌরসভার প্রশাসক এর মোবাইল ফোনে একাধিক বার কল করলেও কল রিসিভ করেন নি। ডাক্তার আজাদুর রহমান মল্লিক এর জামাতা সিনিয়র সহকারী সচিব আল বশিরুল ইসলাম কে কল দিয়ে বিষয় টা জানতে চেয়ে কথা বলার সময় পানির সংযোগ বিচ্ছিন্ন করার মতো অমানবিক বিষয়ে জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেন নি, জবাব দিতে না পেরে কথা বলার এক পর্যায়ে কল কেটে দেন। এরপর পৌরসভা থেকে লোকজন গিয়ে পানির সংযোগ লাগিয়ে দিয়ে এসেছে। এ বিষয়ে অপর ওয়ারিশ মালিক মো: মতিউর রহমান ঈশ্বরদী থানায় অভিযোগ দাখিল করেছেন। ঈশ্বরদী থানা থেকে উভয় পক্ষ কে আদালতে অভিযোগ দাখিল করার পরামর্শ দিয়ে সব পক্ষ থেকে শান্ত থাকতে বলেছেন বলে নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি