নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না।তবে এ বিষয়ে নতুন কোনো অভিবাসননীতি নেওয়ার ইঙ্গিত দেননি তিনি।রোববার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।
অন্যদিকে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর অন্যতম নরওয়ে। মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে দেশটির অবস্থানও উল্লেখযোগ্য। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটির সার্বভৌম সম্পদ তহবিল রেকর্ড ১ লাখ ৭৫ হাজার কোটি নরওয়েজীয় ক্রোনার, অর্থাৎ প্রায় ১৮ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে।
ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নোবেল কমিটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাননি। নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে ট্রাম্প প্রশাসন নতুন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কি না, সে বিষয়েও কোনো ঘোষণা আসেনি।
তথ্যসূত্র: রয়টার্স।
Leave a Reply