1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঘিওরের যুবককে অপহরণ, মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প হরিরামপুরে ৬০ হাজার মিটার জাল ধ্বংস, ৪ জেলের সাতদিনের কারাদণ্ড স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২

ঘিওরের যুবককে অপহরণ, মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তারাইল গ্রামের রিদয়ন আনসারী (২৫) নামের এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, রিদয়ন আনসারী মৃত আবুল আনসারীর ছেলে। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুরের পাট এলাকায় থেকে ঢাকার মগবাজারে আসার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে বলে অভিযোগ করা হয়েছে।

পরে অপহরণকারীরা বিভিন্ন কৌশলে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হলেও রিদয়নকে ছেড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় রিদয়নের খালাতো ভাই ফয়সাল মাহমুদ বাদী হয়ে র‌্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্প এবং কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা রিদয়ন আনসারীকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি