1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢামেকে ৭ দিনের জন্য স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘রাষ্ট্রদূত’ হতে হবে: প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আউলিয়াদের আদর্শ অনুসরণের তাগিদ : মশুরীখোলা পীর স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬ কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ সব নির্বাচন ভালো করতে চায় কমিশন, নভেম্বরে সংলাপ স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩ ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা

মানিকগঞ্জে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা

  • আপডেট টাইম: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
অভিযানে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা মা ইলিশ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ আলী শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড, থানা-পুলিশ, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি