1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. বাহার উদ্দিনকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার, স্বার্থসিদ্ধির অভিযোগ জনস্বার্থে সত্য তুলে ধরতে চাই, মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে লিখতে চাই। আপনাদের দেওয়া নির্ভরযোগ্য তথ্যই হোক অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির শক্তি। দৌলতপুরে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায় ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জাতীয় নারীশক্তির কমিটি ঘোষণা

দৌলতপুরে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায়

  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।

রোববার (২৫ অক্টোবর) ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে নজরদারি ও অবৈধ জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করা জরুরি। এ ধরণের মৎস্য আহরণবিরোধী অভিযান নিয়মিত  অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি