1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মানিকগঞ্জে সেফফুড এগ্রোর বিক্রয় কেন্দ্র উদ্বোধন পুলিশের ৬৭ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১৩০ বার পেছাল নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প, হোয়াইট হাউসে অসন্তোষ গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাহিদের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরছেন শ্রমিকেরা: রাশেদ খান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মানিকগঞ্জে সেফফুড এগ্রোর বিক্রয় কেন্দ্র উদ্বোধন

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সাধারণ ভোক্তাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জে সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর বাসস্ট্যান্ড এলাকার পৌর বহুমুখী আদর্শ মার্কেটের কাঁচাবাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌর বহুমুখী আদর্শ মার্কেট কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লিটন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়া আহমেদ কবির, অ্যাডভোকেট ফারুক মোল্লা, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সেফফুড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্না আক্তার, পরিচালক রাকিবুল ইসলাম অনিক, জিএম ও পরিচালক রোকনুজ্জামানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন এ বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে গরুর ঘানিতে ভাঙা সরিষার তেল, ঢেঁকিছাঁটা চাল, বিভিন্ন ধরনের মসলা, জাঁতায় পেষা ডাল, খাঁটি মধু, ঘিসহ নানা ধরনের খাদ্যপণ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভেজালমুক্ত, মানসম্মত ও খাঁটি খাদ্যপণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন বিক্রয় কেন্দ্র চালুর মাধ্যমে মানিকগঞ্জের ক্রেতারা সহজেই এসব খাদ্যপণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি স্থানীয় বাজারে নিরাপদ খাদ্যপণ্যের সরবরাহ ও বাজার সম্প্রসারণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি