1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে হামলা, নিহত ২৪ অপহরণের ১০ দিন পর উদ্ধার ঘিওরের কলেজ ছাত্র রিদোয়ন আনসারী উদ্ধার

অপহরণের ১০ দিন পর উদ্ধার ঘিওরের কলেজ ছাত্র রিদোয়ন আনসারী উদ্ধার

  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অপহরণের দীর্ঘ ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজ শিক্ষার্থী রিদয়ন আনসারী (২৫)।অপহরণকারীরা তাকে ঢাকার নবীনগর-কালিয়াকৈর এলাকার মির্জাপুরে ফেলে রেখে যায়। সোমবার রাতে ফেলে যাওয়ার পর মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। সেখানে এক পাঠাও চালকের ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে আসেন।

​রিদয়ন আনসারী ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছেন। তিনি বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। পরিবার ও ভুক্তভোগীর দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদয়ন। পথিমধ্যে আব্দুল্লাহপুর থেকে মগবাজার যাওয়ার উদ্দেশ্যে প্রভাতী বনশ্রী বাসে ওঠেন। বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে তার পাশে মাস্ক পরা এক ব্যক্তি এসে বসেন। এর পরপরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

​রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী মানবজমিনকে জানান, অপহরণকারীরা তাকে (রিদয়ন)একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সারাদিনে মাত্র একবার খাবার দেওয়া হতো এবং সারাক্ষণ হাত ও চোখ বাঁধা থাকত।​ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে কল দিয়ে রিদয়নকে জীবিত ফেরাতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা দিশেহারা হয়ে অপহরণকারীদের দেওয়া বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পেয়েও তারা রিদয়নকে না ছেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ছাড়া রিদয়নের মোবাইল ফোন, ইমেইল, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড হাতিয়ে নেয় চক্রটি।

সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় রিদয়নকে মির্জাপুরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে যায় অপহরণকারীরা। মঙ্গলবার সকালে সেখান থেকে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় আসেন তিনি। এরপর এক রাইড শেয়ারিং (পাঠাও) চালকের মোবাইল থেকে মায়ের নম্বরে কল দিয়ে নিজের অবস্থান জানান। স্বজনেরা দ্রুত নবীনগর স্মৃতিসৌধের সামনে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকার মগবাজারের বাসায় নিয়ে যান।

​টানা ৯ দিন বন্দি থাকায় রিদয়ন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারটি জানায়। তার শরীরে জ্বর ও ব্যথা রয়েছে এবং কথা বলতে কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। এ ঘটনায় ২৫ অক্টোবর রিদয়নের খালাতো ভাই ফয়সল মাহমুদ গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে র‌্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।

​এদিকে রিদয়নকে উদ্ধারের দাবিতে গত সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি