1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রিদোয়ান অপহরণের ৯ দিন: উদ্ধারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত নেতৃত্ব গড়ার আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান একটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক মানিকগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

রিদোয়ান অপহরণের ৯ দিন: উদ্ধারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

  • আপডেট টাইম: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহৃত বিবিএ শিক্ষার্থী রিদোয়ান আনসারী (২৫)-কে দীর্ঘ ৯ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। প্রিয় সন্তানকে অক্ষত ও জীবিত ফিরে পাওয়ার আকুল দাবিতে সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে রিদোয়ানকে উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে অংশ নিয়ে রিদোয়ানের মা ও স্বজনদের বুকফাটা কান্না ও আর্তনাদে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বক্তারা। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বুড়ো অব সোশ্যাল সার্ভিসেস (ওয়াজ)-এর প্রেসিডেন্ট নুর ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন এবং অপহৃতের চাচা আব্দুল হান্নান আনসারী। বক্তারা আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অবিলম্বে রিদোয়ানকে উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

অপহৃত রিদোয়ান আনসারী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাসকারী রিদোয়ান বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় অবস্থিত বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদোয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে শেষবার মোবাইল ফোনে কথা হয় তাঁর। এরপর থেকেই রিদোয়ানের ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে ভাই শাহরিয়ারের ফোনে কল দেয় অপহরণকারীরা। প্রমাণ হিসেবে রিদোয়ানের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলিয়ে দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্বজনেরা দিশেহারা হয়ে বিকাশ ও নগদের মাধ্যমে দফায় দফায় ৪০ হাজার টাকা পাঠালেও মুক্তিপণ পেয়েই অপহরণকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পাশাপাশি দ্রুত আইনগত ব্যবস্থা ও রিদোয়ানকে উদ্ধারের আবেদন জানিয়ে র‌্যাব-৩ (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। তবে ঘটনার ৯ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি