1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান একটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মহাসড়ক অবরোধ চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠক মানিকগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করলেন খাদ্যমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা

মানিকগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘যুব উন্নয়নে দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান (শান্ত) এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।

মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সফল যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম (রিতা) যুবসমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারও বক্তব্য দেন। তাঁরা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সফল যুব উদ্যোক্তা ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি