1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা! বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরানোর উদ্যোগ, মুন্নুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে তারুণ্যের মেধা ও সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করছে আদমজী স্কুল নিউজ নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ক্লাব তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরানোর উদ্যোগ, মুন্নুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট টাইম: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও প্রাণবন্ত করতে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়াত মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হবে ‘হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। টুর্নামেন্টের মাধ্যমে জেলার ফুটবল চর্চাকে উৎসাহিত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় অন্বেষণের বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলা সম্ভব। এ জন্য জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম গতিশীল করার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি