1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভোক্তাদের নিরাপদ খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মানিকগঞ্জে সেফফুড এগ্রোর বিক্রয় কেন্দ্র উদ্বোধন পুলিশের ৬৭ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১৩০ বার পেছাল নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প, হোয়াইট হাউসে অসন্তোষ গাজীপুরে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাহিদের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরছেন শ্রমিকেরা: রাশেদ খান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট টাইম: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (০৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পোশাকশ্রমিকদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় ও মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে যৌক্তিক মজুরি নির্ধারণ করা হবে। ১ জানুয়ারির আগেই নতুন মজুরি ঘোষণার চেষ্টা চলছে।

চলমান অস্থিতিশীল পরিস্থিতির সমালোচনা করে তিনি জানান, কোনো কোনো অসাধু চক্র ও রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু মজুরি বোর্ড কাজ শুরু করেছে, তাই এখন আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তাঁর জানা নেই; তবে আটক হয়ে থাকলে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি