1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে হামলা, নিহত ২৪ অপহরণের ১০ দিন পর উদ্ধার ঘিওরের কলেজ ছাত্র রিদোয়ন আনসারী উদ্ধার

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার সূত্রে জানা যায়, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাটিতে হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরে শাহজালাল রুমীর পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি