1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা! বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরানোর উদ্যোগ, মুন্নুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে তারুণ্যের মেধা ও সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করছে আদমজী স্কুল নিউজ নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ক্লাব তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন। এ ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।

২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।

এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটিত হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি