1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে উপজেলা নির্বাচন সামনে, চেয়ারম্যান পদে আলোচনায় শামীম হাসান পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার ঢামেকে ৭ দিনের জন্য স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘রাষ্ট্রদূত’ হতে হবে: প্রধানমন্ত্রী মানিকগঞ্জে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিখোঁজ হওয়ার এক দিন পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম তাহসিফই প্রকাশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি