1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

শিবালয়ে উথলী বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ: এলজিইডি রোডের দখলমুক্ত করলো উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী থেকে জাফরগঞ্জ এলজিইডির আঞ্চলিক রোডে উথলী মোড়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণিষা রাণী কর্মকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ পুরোপুরি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উথলী বাজারে গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ও স্থানীয় ব্যবসায়ী অবৈধভাবে দোকানপাট বসিয়ে বাণিজ্য চালিয়ে আসছিলেন। সরকারি জায়গার পাশাপাশি প্রধান সড়ক দখল করে এভাবে ব্যবসা পরিচালনা করার ফলে প্রতিদিন পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হতো। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে উথলী মোড়ে তীব্র যানজট ও সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

জনদুর্ভোগ নিরসনে রোববার বিকেলে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সরেজমিনে অভিযানে নামেন ইউএনও। অভিযানের সময় সড়কের দুই পাশে থাকা সব অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং সড়কের জায়গা দখলমুক্ত করা হয়। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের দুর্ভোগের পর সড়কটি উন্মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, উথলী বাজার একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। দীর্ঘদিন সড়কের ওপর অবৈধ দোকানপাট থাকায় পথচারীদের হেঁটে চলার উপায় ছিল না। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের চলাচল এখন অনেক সহজ হবে। তবে উচ্ছেদকৃত জায়গা যেন পুনরায় দখল হয়ে না যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপের জোর দাবি জানান তারা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মণিষা রাণী কর্মকার বলেন, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। উথলী বাজারে অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। ফুটপাত ও সরকারি সড়ক দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি