1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

  • আপডেট টাইম: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সময় পরীমনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। রোববার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন টোডে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর রাজধানী ঢাকার আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুকে ‘ব্যাড টাচ’ বা অশালীন স্পর্শের মিথ্যা অভিযোগে গালিগালাজ করেন পরীমনি। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে পরীমনিকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখারও ঘোষণা দেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি