
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সচিবালয়ে খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) বাংলাদেশ প্রতিনিধি মি. জিয়াওকুন শি (Mr. Jiaqun Shi)।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এবং FAO-এর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়ন, খাদ্যনিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়নে FAO-এর সহযোগিতা, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতকে আরও টেকসই ও সমৃদ্ধ করার বিভিন্ন দিক গুরুত্ব পায়।
Leave a Reply