1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২ গাজীপুর ও ফরিদপুরে বাসে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ইডিসিএল-এর এমডির পিএস জর্জিসের দুর্নীতির সম্রাজ্য

ইডিসিএল-এর এমডির পিএস জর্জিসের দুর্নীতির সম্রাজ্য

  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঢাকা :  সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালকের (MD) বিতর্কিত ব্যক্তিগত সহকারী (PS) এ টি এম জর্জিসের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় গড়ার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ইডিসিএল-এর শীর্ষ কর্মকর্তা ও সিন্ডিকেটের অত্যন্ত বিশ্বস্ত পাত্র হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, বদলি সিন্ডিকেট এবং নারী কেলেঙ্কারিসহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, বিগত প্রশাসনের ছত্রছায়ায় ইডিসিএল-এ কোনো ধরনের সার্কুলার কিংবা নিয়ম-নীতির তোয়াক্কা না করে যে ব্যাপক অবৈধ ও অ্যাডহক নিয়োগ দেওয়া হয়েছিল, তার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই এ টি এম জর্জিস। চাকরিপ্রার্থীদের অসহায়ত্বকে পুঁজি করে লাখ লাখ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের বিভিন্ন পদে বসানো এবং মোটা অংকের অর্থ আদায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত স্থানে বদলি নিশ্চিত করাই ছিল তাঁর মূল কাজ। এই তদবির বাণিজ্যের মাধ্যমে তিনি রাতারাতি বিপুল অঙ্কের অবৈধ অর্থ উপার্জন করেন।

ইডিসিএল-এর অফিশিয়াল তথ্য অনুযায়ী, একজন পিএস হিসেবে এ টি এম জর্জিসের মূল মাসিক বেতন প্রায় ৫০,০০০ টাকা। রাজধানীর মিরপুর ১৪ নাম্বারের ০৩/০৪ রোডের, ৯/১-১০/১ নম্বর হোল্ডিং এর অথৈ আই কে টাওয়ারের ষষ্ঠ তলার বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। অথচ নামমাত্র বেতনের একজন চাকুরিজীবী হয়েও রাজধানীতে তিনি যে চরম বিলাসী ও উচ্চাভিলাষী জীবনযাপন করছেন, তা যে কাউকে বিস্মিত করবে। অনুসন্ধানে দেখা গেছে, তাঁর প্রাপ্ত বেতনের সমপরিমাণ টাকা অর্থাৎ প্রতি মাসে ৫০,০০০ টাকা শুধু বাসা ভাড়ার পেছনেই ব্যয় করেন তিনি। আয়ের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ এই বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস, দামি ব্র্যান্ডের পোশাক ও ব্যক্তিগত বিলাসের পেছনে প্রতি মাসে লাখ লাখ টাকা ব্যয়ের উৎসব চলছে, যার কোনো বৈধ উৎস নেই। তদন্ত সংশ্লিষ্টদের মতে, নিয়োগ বাণিজ্যের অবৈধ অর্থ ছাড়া এই ধরনের বিলাসী জীবনযাপন অসম্ভব।নারী সংক্রান্ত কেলেঙ্কারি ও নৈতিক স্খলন

শুধু আর্থিক দুর্নীতিই নয়, এ টি এম জর্জিসের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে এবং চাকরির প্রলোভন দিয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা নেওয়ার একাধিক নজির রয়েছে, ইডিসিএলের নীতিমালা অনুযায়ী ডিপুটি ম্যানেজার থেকে উচ্চ পদস্থ কর্মকর্তারা কোম্পানির গাড়ি ব্যবহার করতে পারেন, এটিএম জর্জিস একজন সহকারী কর্মকর্তা হয়েও ক্ষমতার অপব্যবহার করে কোম্পানির ঢাকা মেট্রো চ-৫১-১৭৬৬ নম্বর এর মাইক্রোবাস ব্যবহার করছেন। এছাড়া নারী সংক্রান্ত গুরুতর কেলেঙ্কারির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। দাপ্তরিক প্রভাব খাটিয়ে বিভিন্ন নারী কর্মকর্তা ও বহিরাগত নারীদের সাথে তাঁর এই নৈতিক স্খলনের বিষয়টি ইডিসিএল-এর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট ছিল, যা এখন বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর এলাকার মানুষ বলে নিজেকে পরিচয় দিয়ে তিনি ধরা কে সরা জ্ঞান করছেন।

শুদ্ধি অভিযান ও দুদকের নজরদারি
ইডিসিএল-এর শৃঙ্খলা ফেরাতে নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসনের চলমান সংস্কার পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যেই ভুয়া সার্টিফিকেট ও অবৈধ নিয়োগের দায়ে প্রায় ৭২২ জন অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ইডিসিএল-এর সামগ্রিক কাঁচামাল কেনা, ভুয়া বিল উত্তোলন ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত সিন্ডিকেট সদস্যদের অবৈধ সম্পদের খোঁজ নিচ্ছে। ইডিসিএলের বিভিন্ন সরবরাহ কারি কোম্পানির সাথে যোগাযোগ ও ধান্দা বাণিজ্য নিয়ে পরবর্তী প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি