1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক গবেষণার মাঠ ফেরত চেয়ে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের অবরোধ ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, প্রতিনিধি পরিষদেও এগিয়ে ডেমোক্র্যাটরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় পদ হারালেন সেই কর্মকর্তা সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

  • আপডেট টাইম: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চলতি ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। আর জানুয়ারির বেতনের সঙ্গেই নতুন মজুরি পাবেন শ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করে জানুয়ারি থেকে নতুন কাঠামো কার্যকরের লক্ষ্য নেওয়া হয়েছে।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। এবার শ্রমিকদের একাংশ মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন।

সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর, সাভার-আশুলিয়া ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণের সময়সীমা নিয়ে বোর্ডের এ সিদ্ধান্ত শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি