1. admin@dainikjanatarnews.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর বিমান বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, হত্যার পর লাশ গুমের শঙ্কা জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে উপজেলা নির্বাচন সামনে, চেয়ারম্যান পদে আলোচনায় শামীম হাসান পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আফনান জান্নাত কেয়া নথি জব্দের আবেদন করেছিলেন।

প্রতিবন্ধীদের সহায়তার নামে গঠিত সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৪৫০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

দুদকের অনুসন্ধানে অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক মন্ত্রী-সংসদ সদস্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও ব্যবসায়ীসহ মোট ৩৫ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি