1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬ কুমিল্লায় হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ সব নির্বাচন ভালো করতে চায় কমিশন, নভেম্বরে সংলাপ স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম রংপুরে মহাসড়কে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাককে কোচের ধাক্কা, নিহত ৩ ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিমি সেগুনবাগান বিক্রির নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, সাংবাদিক কারাগারে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

  • আপডেট টাইম: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জেবিআইসির সহযোগিতা ও বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণে কাজ করছে সরকার। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নেও তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব খাতে সহযোগিতা বাড়লে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সংস্থাটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি