1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প হরিরামপুরে ৬০ হাজার মিটার জাল ধ্বংস, ৪ জেলের সাতদিনের কারাদণ্ড স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

হরিরামপুরে ৬০ হাজার মিটার জাল ধ্বংস, ৪ জেলের সাতদিনের কারাদণ্ড

  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অমান্য করে মাছ ধরার অপরাধে চার জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা ও নেচরাগঞ্জ ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা বিসরাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অধীনে ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় পদ্মা নদীতে নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও অবৈধভাবে মাছ ধরা বন্ধে নদী এলাকায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি