1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী দৌলতপুরে ৮ন ওয়ার্ড চরমাস্তুলে ইউপি সদস্য পদে আলোচনায় প্রতিবন্ধী আব্দুর রহিম বাদশা সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সবাই এক থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার কেউ সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা এ মন্তব্য তিনি। প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না। বক্তব্যের শুরুতে সেনানিবাসে এসে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তার শেষ অংশগ্রহণ।

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক। বিগত সময়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টাও চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাহাড় থেকে সমতল—দেশের যেকোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি