1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী দৌলতপুরে ৮ন ওয়ার্ড চরমাস্তুলে ইউপি সদস্য পদে আলোচনায় প্রতিবন্ধী আব্দুর রহিম বাদশা সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১

  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। এর মধ্যে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহও রয়েছে। অভিযানটিকে ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য পণ্য চোরাচালানের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানী সানা, সা’দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়। হামলার আগে হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল, হুদাইদাহ বন্দরে আঘাত এলে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এর মধ্যে জেদ্দা বন্দরও রয়েছে। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি।

এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল তারা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরো বলেন, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে জোট। অন্য এক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানান তিনি।

এদিকে হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি