1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী দৌলতপুরে ৮ন ওয়ার্ড চরমাস্তুলে ইউপি সদস্য পদে আলোচনায় প্রতিবন্ধী আব্দুর রহিম বাদশা সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি

  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০২৬ সালের ‘স্নো লেপার্ড অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ সুখবর জানিয়েছেন তুষি। আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, পুরস্কারটি তার জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের।

তুষি বলেন, উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই সিনেমাটির পুরো দলের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস কাজ করছিল। এশিয়ার সেরা ও মৌলিক গল্পগুলো হলিউডের মঞ্চে বিশ্বব্যাপী দর্শকদের সামনে তুলে ধরার এই আয়োজন তাদের জন্য ছিল বিশেষ অভিজ্ঞতা। সেখানে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পেরেছেন তারা।

এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা সব সময় তার সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে ছিলেন। ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

পুরস্কারটি শুধু নিজের একার অর্জন নয় বলে মনে করেন তুষি। তার ভাষায়, এই সম্মাননা ‘রইদ’ চলচ্চিত্রের পুরো দল, কলাকুশলী এবং সিনেমাটি নির্মাণ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকের।

পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ জানিয়ে সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি