1. admin@dainikjanatarnews.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ১৩ বছরের কিশোরী লামিয়া নিখোঁজ, প্রতিবেশী তরুণী মীমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের আগুন পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা দলিলের কপি নেই, নম্বর-সালও অজানা, তবুও উদ্ধার সম্ভব পুরোনো জমির দলিল দালালের পেছনে না ঘুরে সরকারি নিয়মে আবেদন করুন, জেনে নিন তল্লাশি থেকে সার্টিফায়েড নকল সংগ্রহের পদ্ধতি বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে সক্ষম।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহায়তার অভাবে যেন তরুণদের উদ্ভাবনী প্রতিভা হারিয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

নিজস্ব প্রযুক্তি ও গবেষণার সক্ষমতা বাড়িয়ে মহাকাশবিজ্ঞানে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি