1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী দৌলতপুরে ৮ন ওয়ার্ড চরমাস্তুলে ইউপি সদস্য পদে আলোচনায় প্রতিবন্ধী আব্দুর রহিম বাদশা সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি

  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় সশস্ত্র আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলি হয়।

তবে গোলাগুলির এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র জানায়, সাজেকের কোথাও গোলাগুলির খবর তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো দলও নেই। এ ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি