1. admin@dainikjanatarnews.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ১৩ বছরের কিশোরী লামিয়া নিখোঁজ, প্রতিবেশী তরুণী মীমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের আগুন পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা দলিলের কপি নেই, নম্বর-সালও অজানা, তবুও উদ্ধার সম্ভব পুরোনো জমির দলিল দালালের পেছনে না ঘুরে সরকারি নিয়মে আবেদন করুন, জেনে নিন তল্লাশি থেকে সার্টিফায়েড নকল সংগ্রহের পদ্ধতি বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

চট্টগ্রামে ১৩ বছরের কিশোরী লামিয়া নিখোঁজ, প্রতিবেশী তরুণী মীমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ১৩ বছর বয়সী কিশোরী লামিয়া নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেশী এক তরুণীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা আকবরশাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​লিখিত অভিযোগে বলা হয়েছে, লামিয়া (১৩) আকবরশাহ থানার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত মীম (১৮) আগে একই এলাকার পার্শ্ববর্তী একটি বাসায় ভাড়া থাকতেন।

পরবর্তীতে তিনি অন্যত্র বাসা পরিবর্তন করলেও লামিয়ার পরিবারের সঙ্গে তার যোগাযোগ ও পরিচিতি ছিল। ​অভিযোগ অনুযায়ী, গত ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে লামিয়া বাসায় একা থাকার সুযোগে মীম সেখানে যান এবং পরে কিশোরীকে সঙ্গে নিয়ে বের হয়ে যান। এ সময় আশপাশের কয়েকজন বাসিন্দা বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​পরিবারের সদস্যরা রাতে বাসায় ফিরে লামিয়াকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাসায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
​অভিযোগে আরও বলা হয়, ১৭ নভেম্বর সকালে অভিযুক্ত মীম ফোন করে লামিয়াকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলেন এবং শিশুটির ‘বস্তাবন্দী লাশ’ দেখার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় পরিবারকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
​কিশোরীকে দ্রুত উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো লামিয়ার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসআই কবির বাহাদুর জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি