1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বেশি সন্তান নেওয়ার আহ্বান ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী দৌলতপুরে ৮ন ওয়ার্ড চরমাস্তুলে ইউপি সদস্য পদে আলোচনায় প্রতিবন্ধী আব্দুর রহিম বাদশা সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী নাজিফা তুষি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

পাগলা মসজিদে তিন ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা

  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় গণনা করা হয়েছে ১০ কোটি টাকা। এখনও চলছে গণনার কাজ। শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। গণনা করা টাকা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এবারের গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ গণনার কাজে অংশ নিয়েছেন।

শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি