1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেল রিদি ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ১৮ সন্ত্রাসীও নিহত হয়।

বুধবার (১১ নভেম্বর) কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশ দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী। পুলিশ জানায়, হামলাকারীদের সঙ্গে স্থানীয় অপরাধী চক্রের যোগসাজশ ছিল।

পুলিশের দাবি, সন্ত্রাসীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন সন্ত্রাসী নিহত হন। তবে এই সংঘর্ষে খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ জন বীর সদস্য প্রাণ হারান। এ ঘটনায় জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

এদিকে, পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে, যা গত ১২ বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। এর আগের মাস আগস্টে এই সংখ্যা ছিল ১৯৯।

পাকিস্তানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে এসব হামলা চালাচ্ছে। তবে এই বিষয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি