1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেল রিদি ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

কপ-৩১ সম্মেলন ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না জলবায়ু অর্থায়ন

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টেকসই কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও পদ্ধতি থাকা সত্ত্বেও সেগুলো মাঠপর্যায়ের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে না। একই সঙ্গে কৃষিতে জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা, মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়গুলো তুরস্কে অনুষ্ঠিত ‘কপ-৩১’ সম্মেলনে জোরালোভাবে আলোচিত হয়েছে।

সম্মেলনের এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, খাদ্যনিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে মাটির স্বাস্থ্য রক্ষা অত্যন্ত জরুরি। কৃষি উৎপাদনে কীটনাশকের ব্যবহার কমানো গেলে কৃষকের উৎপাদন খরচ, মাটি ও পানিদূষণ এবং জলজ প্রাণীর ক্ষতি কমানো সম্ভব। আলোচনায় সরকারি, দাতা সংস্থা ও বেসরকারি খাতের বিনিয়োগ সমন্বয়ের মাধ্যমে কৃষিতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ক্ষুদ্র কৃষকদের ঝুঁকি ও প্যারিস চুক্তি: মৌসুমি বন্যা, অপর্যাপ্ত অর্থায়ন এবং প্রযুক্তির সীমিত সুযোগের কারণে ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে খাদ্যনিরাপত্তা ও অভিযোজনের বিষয়গুলো অগ্রাধিকার পেলেও, এর প্রকৃত সুফল এবং জলবায়ু অর্থায়নের সুবিধা মাঠপর্যায়ের ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছানো এখনো একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বন্যা, লবণাক্ততা ও খরার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অনুদানভিত্তিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং ক্ষুদ্র কৃষকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। মিশ্র অর্থায়ন ও বৈশ্বিক বিনিয়োগের সুবিধা যেন শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষক সংগঠন, সমবায় ও স্থানীয় প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়, সে বিষয়ে জোর দেওয়া হয়। এছাড়া বন্যা ও লবণাক্ততাসহিষুষ্ণ ফসলের জাত উদ্ভাবন, মাটি পরীক্ষার প্রযুক্তি এবং শস্যবিমার ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়।

বাংলাদেশের করণীয়: কৃষি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি) কৃষি ও নিরাপদ পানিকে সমন্বিত করে বিনিয়োগযোগ্য প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষায় জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং মাঠপর্যায়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছানোর জন্য স্বচ্ছ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী এই বিষয়ে জানান, কৃষি-প্রতিবেশবিদ্যা, প্রকৃতিভিত্তিক সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে অভিযোজনকে কৃষি বিনিয়োগে অগ্রাধিকার দিতে হবে। মাটির উর্বরতা ও নিরাপদ পানির উৎস সুরক্ষিত রেখে সিদ্ধান্ত গ্রহণে কৃষক ও জেলেদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে এবং জলবায়ু তহবিলের অর্থ সরাসরি তাঁদের সংগঠন ও সমবায়ের কাছে পৌঁছাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি