
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা পর্যায়ে ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে রিদি। এ সাফল্যের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে।
বুধবার সকালে মানিকগঞ্জ সমন্বিত সরকারি ভবনের হলরুমে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলা থেকে আসা বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
Leave a Reply