1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২ গাজীপুর ও ফরিদপুরে বাসে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা মানছুরা বেগম ও বাবুল হোসেনের পরিচয় পাওয়া গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের ভাষ্য, বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চালককে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা মানেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় আহত আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমান জানান, বাসটির অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় আরও ১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি