1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা

  • আপডেট টাইম: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। বিয়ের আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তার পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন জুমা। সেখানে তিনি লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’

পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এক মন্তব্যে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

জুমার এই পোস্টের ভাষা ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি কিংবা কাউকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন কি না, সে বিষয়েও কিছু জানাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি