
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, বাসটি টার্মিনালের পেছনের শেষ প্রান্তে পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে পুরো বাস পুড়ে যায়।
Leave a Reply