1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ২১ সদস্যের কমিটি অনুমোদন গোপালগঞ্জে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট বসাচ্ছে সরকার হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদীর বাড়িতে অগ্নিকাণ্ড গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া ১২৯ যাত্রী নিয়ে ডুবল প্রমোদতরি, হাসপাতালে ৩২ তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে জুবাইদা রহমান

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ২১ সদস্যের কমিটি অনুমোদন গোপালগঞ্জে

  • আপডেট টাইম: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সংগঠনের প্রধান কার্যালয় থেকে জারি করা এক স্মারকের মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি ১২ নভেম্বর ২০২৬ থেকে ১১ নভেম্বর ২০২৭ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। অনুমোদিত কমিটিতে দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি মোঃ সাইফুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক রুপালী বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ-এর জেলা প্রতিনিধি দুলাল বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দৈনিক দেশের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি মানিক শিকদারকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আলোকিত প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মোঃ সিহাব উদ্দিন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে বাসস-এর জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, কোষাধ্যক্ষ পদে দৈনিক দেশ বর্তমান-এর জেলা প্রতিনিধি আফজাল হোসেন এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদ-এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম লিমন দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক বাংলার জাগরণ-এর জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি সেলিম রেজা, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী, দেশ টিভির জেলা প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন, দৈনিক বাংলাদেশের খবর-এর জেলা প্রতিনিধি পলাশ শিকদার, দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী, বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক ডেসটিনি’র জেলা প্রতিনিধি লিটন সরদার, দৈনিক আমার দেশ-এর মুকসুদপুর প্রতিনিধি জনী আহমেদ, দৈনিক ভোরের আলো-এর জেলা প্রতিনিধি কালাম তালুকদার, দৈনিক একুশে সংবাদ-এর জেলা প্রতিনিধি এস এম সাজ্জাদ হোসেন, মায়াজ হাওলাদার এবং দৈনিক স্বাধীন দেশ-এর জেলা প্রতিনিধি এইচ এম মানিক।

কমিটি অনুমোদনের পর সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের মিষ্টিমুখ করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, কোষাধ্যক্ষ সেলিম সরকার এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন মানিক।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত গোপালগঞ্জ জেলা ইউনিট সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি