1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা! বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ : সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফেরানোর উদ্যোগ, মুন্নুর স্মরণে ফুটবল টুর্নামেন্ট গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা গতানুগতিকতার গণ্ডি পেরিয়ে তারুণ্যের মেধা ও সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করছে আদমজী স্কুল নিউজ নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ক্লাব তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • আপডেট টাইম: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, নূন্যতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবার দুপুরের পর কাজে যোগ না দিয়ে প্রথমে ‘ইন্টারস্টপ’ কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা এতে সংহতি জানিয়ে রাজপথে নেমে আসেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দাবির মুখে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। তবে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ নানা দাবিতে সাভারের আশুলিয়াতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি