1. admin@dainikjanatarnews.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক তিন দিন ধরে মেয়ে নিখোঁজ, বাবা-মায়ের মধ্যে উদ্বেগ দেখিনি: রাষ্ট্রপতি

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

  • আপডেট টাইম: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ কমিশনার জানান, আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গাড়ির চালকসহ বিভিন্ন স্তরের পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া উপপুলিশ কমিশনারের (সদর দপ্তর) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরত নেওয়া হচ্ছিল।ফেরার পথে গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে। দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রিজন ভ্যান থামিয়ে তাকে স্থানীয় একটি শৌচাগারে নিয়ে গেলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কারাগারে ফিরিয়ে আনার পথে নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর এলাকা থেকে স্ত্রী ও শ্যালকসহ তাকে গ্রেপ্তার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ২৫টির মতো মামলা রয়েছে। পলাতক রাজাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি