1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

  • আপডেট টাইম: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে আজ রবিবার (২৫ অক্টোবর) থেকে খুলেছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

এদিন খুলেছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও (২২ অক্টোবর) ছিল নির্বাহী আদেশে ছুটি।

পাশাপাশি গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত। এসব ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি