1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অলংকার মোড়ে দোকান ছাড়াকে কেন্দ্র করে মারামারি, আহত ম্যানেজার হিমু হাসপাতালে; মামলার প্রস্তুতি ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তেল ও অন্যান্য পণ্য পরিবহনকারী কয়েক ডজন জাহাজে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটি।মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে অবগত কয়েকজনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এসব সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে অন্তত ৫০টি জাহাজ।

প্রতিবেদন অনুযায়ী, হামলার শিকার কিছু জাহাজে বিস্ফোরক পদার্থ ও বিভিন্ন ধরনের রাসায়নিক বহন করা হচ্ছিল। ফলে এসব হামলার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব সাইবার হামলার পেছনে ইরানই প্রধান সন্দেহভাজন। তবে এ ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টিও সন্দেহের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এসব হামলার সঙ্গে ইরান বা রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি