1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অলংকার মোড়ে দোকান ছাড়াকে কেন্দ্র করে মারামারি, আহত ম্যানেজার হিমু হাসপাতালে; মামলার প্রস্তুতি ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

অলংকার মোড়ে দোকান ছাড়াকে কেন্দ্র করে মারামারি, আহত ম্যানেজার হিমু হাসপাতালে; মামলার প্রস্তুতি

  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক: নগরীর অলংকার মোড় এলাকার ‘হেভেন সিটি মার্কেট’ শপিং মলের নিচে অবস্থিত ‘মস্কো বেকাস’ নামের একটি দোকান ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে দোকানের ম্যানেজার হিমুসহ কয়েকজন আহত হয়েছেন এবং রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। বর্তমানে আহত হিমু ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মস্কো বেকাস দোকানটি আজ (মঙ্গলবার) ছেড়ে দেওয়ার কথা ছিল। দোকানটির মালিকপক্ষের সঙ্গে এ বিষয়ে সমঝোতা ও কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। অভিযোগ রয়েছে, সমঝোতার পর দোকান ছাড়ার প্রক্রিয়া চলাকালে মার্কেটের কেয়ারটেকার সেলিম তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে আসেন।

​অভিযোগ অনুযায়ী, মাংকেট এর কেয়ারট্যাকার সেলিম ও তার লোকজন দোকানের মালিকের ম্যানেজার হিমুকে মার্কেটের ছয়তলায় নিয়ে যান। পরবর্তীতে হিমুসহ তার লোকজন এবং দোকানের কর্মচারীদের মধ্যে এলোপাথাড়ি মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং হিমুসহ কয়েকজন আহত হন। রক্তক্ষয়ী এই ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ।

​আহত ম্যানেজার হিমুকে দ্রুত উদ্ধার করে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে এই মারামারি ও ক্ষয়ক্ষতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ​

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি