1. admin@dainikjanatarnews.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ১৩ বছরের কিশোরী লামিয়া নিখোঁজ, প্রতিবেশী তরুণী মীমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের আগুন পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছর কারাদণ্ড চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা দলিলের কপি নেই, নম্বর-সালও অজানা, তবুও উদ্ধার সম্ভব পুরোনো জমির দলিল দালালের পেছনে না ঘুরে সরকারি নিয়মে আবেদন করুন, জেনে নিন তল্লাশি থেকে সার্টিফায়েড নকল সংগ্রহের পদ্ধতি বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, বহু বছর ধরে আমাদের সম্পর্ক চমৎকার। আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে চিনি। আমার মনে হয়, এই বৈঠক থেকে অনেক ভালো কিছু হতে পারে, অন্তত সেই সম্ভাবনার সূচনা হবে। তবে আমার বিশ্বাস, ভালো কিছু ঘটবেই। হোয়াইট হাউজ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে ট্রাম্প ও পুতিন করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে সংক্ষেপে কিছু বলতেও দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউজের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে পুতিনের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, তিনি আমার বন্ধু। সম্মেলনের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার পরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি