1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. বাহার উদ্দিনকে লক্ষ্য করে পরিকল্পিত অপপ্রচার, স্বার্থসিদ্ধির অভিযোগ জনস্বার্থে সত্য তুলে ধরতে চাই, মানুষের অধিকার ও ন্যায্যতার পক্ষে লিখতে চাই। আপনাদের দেওয়া নির্ভরযোগ্য তথ্যই হোক অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির শক্তি। দৌলতপুরে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ এতিমখানায় ঈশ্বরদীতে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের চেষ্টা মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন জাতীয় নারীশক্তির কমিটি ঘোষণা

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি