1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

  • আপডেট টাইম: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাতীয় প্রয়োজন ও জনগণের দাবি আদায়ের পরিস্থিতিতে ১১ দলের আট দফা দাবি এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, বর্তমানে তাদের আট দফা দাবি রয়েছে। প্রয়োজন হলে তা ৯ বা ১০ দফায় বাড়তে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এসব দাবি এক দফায় পরিণত হতে পারে। সে পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দাবি মানতে ব্যর্থ হলে কোনো ধরনের চক্রান্ত বা চোখ রাঙানি কাজে আসবে না। জনগণের দাবিকে সামনে রেখেই তারা মাঠে রয়েছেন।

১১ দলের লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমির উল্লেখ করেন, এটি কোনো একক দলের দাবি নয়; তারা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফার মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের কর্মসূচি শুরু হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি