1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিতার উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খানের দলীয় সমর্থন ফরম হস্তান্তর চট্টগ্রামের অলংকার হেভেন সিটি শপিং-এ দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প

চট্টগ্রামের অলংকার হেভেন সিটি শপিং-এ দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

  • আপডেট টাইম: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকার ‘হেভেন সিটি মার্কেট’ শপিং মলে দোকান ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার) মার্কেটের কেয়ারটেকার সেলিম ও তার অনুসারীদের হামলায় একটি দোকানের ম্যানেজার ও কর্মচারীরা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেভেন সিটি মার্কেটের মালিকপক্ষের দুই ব্যক্তি—মনোয়ার হোসেন ও সিরাজ মিয়ার মদদে মার্কেট পরিচালনার নামে কেয়ারটেকার সেলিম একটি নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন।

অভিযোগ রয়েছে, মার্কেটের ছয়তলায় কথিত ‘টর্চার সেল’ বসিয়ে সেলিম ও তার সহযোগী কাউসারসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ দোকানদারদের জিম্মি করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল দোকানটি জোরপূর্বক দখল বা উচ্ছেদ করার উদ্দেশ্যে সেলিমের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দোকানের ম্যানেজার ও কর্মচারীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

​ভুক্তভোগীদের অভিযোগ, হামলা চলাকালে অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দেয় যে পাহাড়তলী থানার ওসি তাদের পক্ষে রয়েছেন এবং তারাই যা বলবেন তাই হবে। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় গেলে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাসরি মামলা না নিয়ে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত কেয়ারটেকার সেলিম আগে থেকেই থানার ওসির সাথে সমঝোতা করে রাখায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।

​এ বিষয়ে অভিযুক্ত কেয়ারটেকার সেলিম, মালিকপক্ষের মনোয়ার হোসেন ও সিরাজ মিয়া এবং পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।​ এদিকে এ ঘটনায় মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি