1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিতার উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খানের দলীয় সমর্থন ফরম হস্তান্তর চট্টগ্রামের অলংকার হেভেন সিটি শপিং-এ দোকান ছাড়া নিয়ে সংঘর্ষ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে গোপালগঞ্জে ট্রেন-থানা চালু হচ্ছে না শিগগিরই, স্থগিত বিভিন্ন সরকারি বরাদ্দ মিস ইউনিভার্সের ইতিহাসে যা আগে কখনো হয়নি, সেই নজির গড়লেন জেনিফার বারেত্তো ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প

আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪

  • আপডেট টাইম: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, ভাই ও টেকনাফের এক কাউন্সিলরসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার ওই হোটেল থেকে তাঁদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন- আবদুর রহমান বদির ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার হোটেলটি ঘিরে ফেলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে তল্লাশি ও অভিযান শুরু হয়। এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই চালান পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ভোর ৫টার দিকে তাঁদের আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, “সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও নির্দেশনার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।”

অভিযানের বর্ণনা দিয়ে ওসি আরও জানান, আটক ব্যক্তিরা সিলেট নগরীতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তার এড়াতে তাঁরা নগরীর বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেল কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করেছিলেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা সিলেটে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করবেন এবং এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি