1. admin@dainikjanatarnews.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অলংকার মোড়ে দোকান ছাড়াকে কেন্দ্র করে মারামারি, আহত ম্যানেজার হিমু হাসপাতালে; মামলার প্রস্তুতি ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স

  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও দেশে ফেরার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রবিবার রয়টার্সকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি