1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৯ নভেম্বর ৪ সাং১৯ নভেম্বর ৪ সাংবাদিকের জামিন শুনানি, নিঃশর্ত মুক্তি না দিলে টাঙ্গাইলসহ সারাদেশে লাগাতার কর্মসূচির ঘোষণা।বাদিকের জামিন শুনানি, নিঃশর্ত মুক্তি না দিলে টাঙ্গাইলসহ সারাদেশে লাগাতার কর্মসূচির ঘোষণা। সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ, পরিমাণ ৩৫০ মেগাওয়াট সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক শিশু রামিসা হত্যাকণ্ড: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর তাকে আটক করা হয়।আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও বলেন, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি