1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতাসহ আসামি ১৬ আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্যে গুরুত্ব মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি

  • আপডেট টাইম: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তারা কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন।

এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি